আবারও হাসানের উইকেট, এবার শিকার পান্ত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

সকালের সেশনে আউট করেছিলেন রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে। এরপর দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে তুলে নিলেন রিশভ পান্তকে। হাসান মাহমুদ ‘শো’ চলছেই!

২৬তম ওভারে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে আলসে কাট করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন পান্ত (৩৯)। ক্রিজে জয়সোয়ালের নতুন সঙ্গী লোকেশ রাহুল।

৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ১১২ রান ৪ উইকেট হারিয়ে। হাসান একাই শিকার করেছেন ৪ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত