বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে থানায় স্ত্রীর জিডি

ব্রাহ্মণবাড়িয়ার  বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের তরুন উন নবী (৬০) নিখোঁজ হয়েছেন। তার খোঁজ না পাওয়ায় আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তার স্ত্রী জুমেলা আক্তার বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৯৯৫।

জানা যায়, নিখোঁজ ইসলামপুর গ্রামের মিয়া বাড়ির মরহুম তৈয়ব উন নবী এর তৃতীয় সন্তান ও তুহিন মিয়ার বড় ভাই তরুন উন নবী (৬০) গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যায়। 

জানা যায়, নিখোঁজ ব্যক্তি মানসিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী। বাড়ি থেকে হারানোর পর নিকটতম আত্মীয়-স্বজনদের বাসা বাড়িতে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি, চেক লুঙ্গি ও পন্সের সেন্ডেল।

তার সন্ধান পাইলে প্রয়োজনে: ০১৬১৫২৯০০৬৬,০১৭৮১৯৯৭০০২,০১৬১৪০৪৬৩২৯ এ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।