পান্তের ক্যাচ মিসের আফসোস নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

ক্যাচ তো কতভাবেই মিস হয়। কিন্তু ম্যাচের এমন পরিস্থিতিতে আকাশে ওঠা বল ধরতে ‘দুনিয়ার সব সময়’ (হার্শা ভোগলের ভাষায়) পেয়েও এবং বলের (নেমে আসার লাইনে) নিচে দাঁড়িয়েও বাংলাদেশ অধিনায়ক নাজমুল কীভাবে রিশাভ পান্তের ক্যাচটি মিস করলেন! নাজমুল নিজেও কি এর উত্তর জানেন?

৪৯তম ওভারে সাকিবের বলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন পন্ত। কিন্তু নাজমুল নিজেই জানতেন না পন্তের এই ভুলের ‘ক্ষমা’ তার কাছে ছিল!

নাজমুল ক্যাচটি মিস করার পর ভারতীয় ড্রেসিংরুমে রবীন্দ্র জাদেজা ক্যাচটি কীভাবে নেওয়া যেত তা নিজেই একবার ‘ট্রায়াল’ দিয়ে দেখলেন। রোহিত পাশ থেকে কিছু একটা বলেছেন। সম্ভবত এটাও বলতে পারেন, বাদ দে, ওদের সময়টা ভালো যাচ্ছে না!

পান্ত ৮২ রানে অপরাজিত। গিল ৮৬ রানে ব্যাট করছেন। ভারত দ্বিতীয় ইনিংসে ৫১ ওভার শেষে ৩ উইকেটে ২০৫। দুই ইনিংস মিলিয়ে ভারতের লিড ৪৩২।