১১ ইনিংস পর ফিফটি শান্তর, তৃতীয় দিন শেষে বাংলাদেশ ১৫৮/৪

দলের ব্যাটিং ছোটখাটো একটা ধসের মুখে। ১ উইকেটে ৮৬ রান থেকে ৪ উইকেটে ১৪৬ রান হয়ে গেছে বাংলাদেশের স্কোর। এর মধ্যেই নাজমুল ফিফটি পূরণ করার জন্য বেছে নিলেন আক্রমণের পথ। অশ্বিনকে আক্রমণ করতে গিয়ে আউট হয়ে ফিরেছেন মুশফিক।

সেটা মাথায় না রেখেই অশ্বিনকে ৬ মেরে ৪৪ থেকে ৫০ রানে পৌঁছালেন নাজমুল। টেস্ট ক্যারিয়ারে এটা বাংলাদেশ অধিনায়কের চতুর্থ ফিফটি। সেঞ্চুরি আছে পাঁচটি।

এই ছক্কায় শান্ত ১১ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন তিনি। সবশেষ গত বছরের ২৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৫ রান করেছিলেন।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আকাশে শেষ বেলায় দেখা দিয়েছে কালো মেঘ। এর কারণে হয়েছে আলোর স্বল্পতা। ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে অল্প আলোতে আম্পায়ার খেলা চালিয়ে নেওয়ার পক্ষে নন। দুই দলের খেলোয়াড়েরাই মাঠ ছেড়েছে। খেলা আপাতত বন্ধ। এ সময় দ্বিতীয় ইনিংসে ৩৭.২ ওভারে ৪ উইকেটে বাংলাদেশ তুলেছে ১৫৮ রান।

১১ ইনিংস পর টেস্টে ফিফটি পেলেন নাজমুল হোসেন শান্ত