জাকিরের বিদায়ে ভাঙল ৬২ রানের ‍জুটি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

জাকির হাসান ও সাদমান ইসলামের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে উইকেট হারায়নি বাংলাদেশ। তবে চা বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ টিকেননি তারা। জাকিরের বিদায়ে ভেঙেছে ৬২ রানের উদ্বোধনী জুটি।

জাসপ্রিত বুমরার বলে এজ হয়ে ফিরে গেছেন তিনি ড্রেসিংরুমে। স্লিপে জশস্বী জয়সোয়াল নিচু হয়ে আসা ক্যাচটি দারুণভাবে লুফে নিয়েছেন। ফেরার আগে ৪৭ বলে ৩৩ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ১ ছক্কায়।

দ্বিতীয় ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ১ উইকেটে ৬৮ রান। সাদমান ইসলাম ৩০ ও নাজমুল হোসেন শান্ত ২ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত