সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।