যৌন হয়রানির মামলায় সাক্ষ্য দিলেন চিত্রনায়িকা পরীমনি। রবিবার দুপুরে পরীমনি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালতে তার সাক্ষ্য দেন। তবে তা শেষ হয়নি। মামলার আসামিরা হলেন— নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।
গত ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত। ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চার জনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মারধর ও যৌন হয়রানি অভিযোগে এ মামলাটি করেন পরীমনি।
তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন।