আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে প্রেসিডেন্ট পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাবিথ আউয়াল। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ দুপুরে এ ঘোষণা দেন তিনি।
নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তাবিথ বলেন, ‘এতোদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব।’
সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন। ২০২০ সালেও সহ-সভাপতি নির্বাচনে লড়েছিলেন তিনি। তবে মহিউদ্দিন আহমেদ মহীর সঙ্গে সমান ভোট পাওয়ার পর পুনঃ নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন তিনি।