মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে জমশেদ মিয়া (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ‘জমশেদ ভুক্তভোগী কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে আসছে। রবিবার ( ২২ সেপ্টেম্বর) রাতে স্থানীয় জনতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে জমশেদকে গ্রেপ্তার করেন।