বরগুনার আমতলীতে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে লোকটি কিশোরীর খালু হয়।
এ ঘটনায় শনিবার (২৩ মে) মামলা হলে দিবাগত রাতে উপজেলার খাকদোন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (২৪ মে) সকালে বিষয়টি জানাজানি হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। আর ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
জানা গেছে, দুই বছর বয়সী রেখে ওই কিশোরীর মা মারা যান। এরপর থেকে ওই কিশোরী নানা বাড়িতে বড় হয়। ১৭ মে রাতে আলমগীর হোসেন শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। পরদিন ১৮ মে সকালে কিশোরীকে ধর্ষণ করে। ওই বিষয়টি কিশোরী নানা বাড়ির লোকজনকে জানায়। ঘটনা জেনে নানী আমতলী থানায় অভিযোগ দেন। রবিবার রাতে পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
তবে মামলা করতে সময় নেওয়ার পেছনের কারণ হচ্ছে পারিবারিক বিষয়ে বলে জানিয়েছেন মামলার বাদী ও ভুক্তভোগীর নানী।
