ট্রাফিক আইনে ৮৭০ মামলা

রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবগুলো বিভাগ। গত রবিবার রাজধানী ট্রাফিক আইন অমান্য করায় ৮৭০টি মামলা ও ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। গত রোববার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৭০টি মামলা এবং ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।