চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ সড়ক ডিভাইডারে একটি নোহা গাড়ির (নং- ঢাকামেট্রো-চ ২০-৫৯৫৬) ধাক্কা দুমড়ে-মুচড়ে গেছে গাড়ির সামনের অংশ। এতে চালকসহ গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টা দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার গাছবাড়ীয়া মাজার পয়েন্ট ব্রিজের উত্তর পাশে পায়রা মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় শহিদুল আলম জানান, মঙ্গলবার সাড়ে ৩টার দিকে কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটি নোহা গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ সড়ক ডিভাইডারে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে গাড়ির সামনের অংশ। এতে চালকসহ গুরুতর আহত হয়েছেন পাঁচজন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার এসআই রাকিব বিন ইসলাম বলেন, গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ সড়ক ডিভাইডারে ধাক্কা লাগা ক্ষতিগ্রস্থ গাড়িটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।