রিংকু আটক, গুলশান থানায় নির্মাতাদের বিক্ষোভ

টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজ নির্মাণের জন্য দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন রিংকু। তার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয়। 

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় রাফাত মজুমদার রিংকুকে। গুলশান থানার ওসি তৌহিদ আলম আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রিংকুকে আটকের ঘটনায় গুলশান থানার ভেতরে বিক্ষোভ করেছেন নাট্য নির্মাতারা। এসময় তারা স্লোগান দিতে থাকেন। অবিলম্বে রিংকুর মুক্তি দাবি করেন। রিংকুকে এসময় গুলশান থানার ভেতর হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। 

নির্মাতারা স্লোগানব দিতে দিতে বলেন, রিকংকু তোমার ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই। 

রিংকুর আটকের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন— আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না।

এ অভিনেতা বলেন, নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন, তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।

তিনি বলেন, যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে, তাহলে এ পরিবর্তিত সময়ে সবার উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।