কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন মালাইকা অরোরা। সম্প্রতি শোকসভারও আয়োজন করেছিলেন যেখানে হাজির ছিলেন বলিউডের নানা তারকা। উপস্থিত ছিলেন অর্জুন কাপুরও। বাবাকে হারিয়ে এখনও শোকাহত অভিনেত্রী। ঠিক এরই মাঝে হঠাৎ পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করলেন অর্জুন! সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গেছে, হাসি মুখে পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করছেন অর্জুন। তা দেখেই নেটপাড়া বলছে, প্রেমিকা শোকে রয়েছেন, আর আপনি মিষ্টি খাওয়াচ্ছেন! আসলে অর্জুন নতুন একটা স্কুটি কিনেছেন। সেই খুশিতেই মিষ্টি বিলি করছেন পাপারাজ্জিদের। এর সঙ্গে মালাইকার কোনও যোগ নেই।
দুঃসময়ে কিছুতেই যেন পিছু ছাড়ছেন না মালাইকা অরোরার। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণার মাঝেই আত্মঘাতী অভিনেত্রীর বাবা। কয়েকদিন আগে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর পেয়েই অভিনেত্রীর বাড়িতে তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন আরবাজ খান। এমন দুঃসময়ে ‘প্রাক্তন’ প্রেমিকাকে দূরে ঠেলে দেননি অর্জুন কাপুর! বরং অভিনেত্রীর পাশে থাকতে তিনিও ছুটে গিয়েছিলেন। তবে এরই মাঝে মিষ্টি বিতরণ করে, নেটপাড়ার সমালোচনার মুখে পড়লেন অর্জুন কাপুর।
মাসখানেক আগেই অর্জুন-মালাইকার বিচ্ছেদের খবর শোনা গেছে। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে কোনওরকম মুখ খোলেননি একে অপরের কেউই। তবে দূরে থেকেই বন্ধুত্ব বজায় রেখেছেন অর্জুন-মালাইকা।