ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আব্দুল্লাহপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আটক করার পর তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলো নাসিরনগর উপজেলার দক্ষিণ সিংহগ্রামের নরেন্দ্র ভৌমিক (৫০) ও বিশ্বজিৎ ভৌমিক (২৫)। প্রায় এক মাস আগে তারা হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, টহলরত অবস্থায় ওই দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, আগরতলার লঙ্কামোড়া এলাকার সমীর নামে একজনকে ১২ হাজার ও আখাউড়ার আব্দুল্লাহপুরের মো. আরিফকে দুই হাজার টাকা দিয়ে তারা বাংলাদেশে আসে। এর আগে তারা চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিল।