স্বামীর জুতার ফিতে বেঁধে দিতেন শ্রীদেবী!

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আইকনিক অভিনেত্রী শ্রীদেবী। ২০১৮ সালে ৫৪ বছর বয়সে দুবাইয়ের একটি হোটেলে আকস্মিক মৃত্যু হয় তার। শ্রীদেবী-বনি কাপুর দম্পতির দুই মেয়ে। তারা হলেন- জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। অভিনয় দিয়ে বলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন জাহ্নবী কাপুর। নিয়মিতই বাবা-মার মধ্যে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। 

এবার এক সাক্ষাৎকারে তার মা শ্রীদেবী শরীর সচেতনতার বিষয়ে মুখ খুললেন। জাহ্নবী জানান, তার মা প্রতিদিন মর্নিং ওয়াকে যেতেন। চাইতেন যেন বাবা বনি কাপুরও সঙ্গ দেন, তার শরীরে থাকা মেদ ঝড়ে যায়। সেজন্য প্রতিদিন বনি কাপুরের ওপর চাপ সৃষ্টি করতেন শ্রীদেবী।

তবে এ নিয়ে বাবা বনি কাপুর খুব একটা মাথা ঘামাতেন না বলে জানান জাহ্নবী কাপুর। প্রতিদিন নানা বাহানায় ফাঁকি দিতেন স্ত্রী শ্রীদেবীকে। জাহ্নবী বলেন, একদিন শ্রীদেবীর রাগের সামনে হার মানেন বনি। তাই মনে মনে শ্রীদেবীকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জুতোর ফিতে বাঁধতে পারতেন না। শ্রীদেবী যথারীতি তা বেঁধে দেওয়ার জন্য বসেন। এরপর শুরু হয় বনি কাপুরের বায়না। একের পর এক আবদার, একটা ফিতে ছোট, একটা বড়, কেন সমান হচ্ছে না, এভাবে চলে যায় একটা ঘণ্টা। এরপর কোনও দিন শ্রীদেবী আর মর্নিং ওয়াকের কথা বলেননি বনি কাপুরকে।

তবে তারা একে অন্যের সঙ্গে বেশ সুখেই ছিলেন। একের পর এক ছবিও করে গিয়েছেন শ্রীদেবী বিয়ের পর। ক্যারিয়ার থেমে থাকেনি অভিনেত্রীর। তবে অনেককেই বলতে শোনা যায়, তিনি নাকি ভালো ছিলেন না বনি কাপুরের সঙ্গে। বনি কাপুর নাকি একটা সময় শ্রীদেবীর গয়না বেঁচে দেওয়ার কথাও বলেছিলেন। যদিও তার সত্যতা নিয়ে শ্রী কোনোদিন মুখ খোলেননি।