উত্তরায় দুই ভাইসহ তিনজন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত নয়টায় উত্তরার ৫ নম্বর সেক্টর থেকে ‍তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। 

এ বিষয় দিয়াবাড়ী ক্যাম্পের মেজর খন্দকার জাহিদুল হক দেশ রূপান্তরকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পশ্চিম ও যাত্রাবাড়ী থানায় হত্যা মামলার আসামিরা নিজ বাসায় রয়েছে এমন তথ্য পাওয়া যায়। পরে তথ্যের ভিত্তিতে উত্তরায় ৫ নম্বর সেক্টরে যৌথ অভিযান পরিচালনা করে সজল মাহমুদ অনি (৩৮) ও শ্যামল মাহমুদ অঞ্জন (৩৪) নামের আপন দুই ভাইকে আটক করা হয়। তাড়া মৃত আব্দুর রশিদের ছেলে। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তারা। 

অন্যদিকে দুইটি চাপাতি সহ উত্তরা পাঁচ নম্বর সেক্টর থেকে মো. তোফায়েল হোসেন মোল্লা (৪০) কে আটক করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জের ইসমাইল মোল্লার ছেলে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।