রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১০

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫১০ জনকে গ্রেপ্তার করেছে পুঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ অভিযানে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে, ১৯৭ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪০ জন, গুলশান বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, একটি চাপাতি, একটি কাটার, ১৩২টি মোবাইল, একটি ট্রাক, একটি সিএনজি অটোরিকশা এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত