দেশের প্রয়োজনে আবারও টি-টোয়েন্টি খেলতে পারেন সাকিব

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগে আজ কানপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সাকিব আল হাসান। এ সময় সাকিব জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলে ফেলেছেন দেশের হয়ে ২০ ওভারের শেষ ম্যাচটি।

আপাতত তিনি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না, তবে সাকিব এই কথার সঙ্গে এও যোগ করেন পরবর্তীতে জাতীয় দলের প্রয়োজনে ফিরতে পারেন সংক্ষিপ্ত এই ফরম্যাটে।

সাকিব বলেন, 'আমি ফ্র্যাঞ্চাইজি লিগ গুলো খেলতে থাকি, ছয় মাস-এক বছর পরে যদি বিসিবি মনে করে যদি আমার টি-টোয়েন্টিকে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। কিন্তু এই মুহূর্তে, নিজেকে টি-টোয়েন্টিতে দেখছি না। আমার ইচ্ছা আছে  টেস্টে সিরিজ হওয়ার। মোটামুটি বলতে পারেন আমি অন্তুত দুটি সংস্করণে আমি আমার শেষটা দেখছি।'