ভারতের বিহারে ধর্মীয় উৎসব জিতিয়া পর্ব উদযাপনকালে অন্তত ৪৬ জন পানিতে ডুবে মারা গেছে। নিহতদের মধ্যে ৩৭ জন শিশু রয়েছে। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে জানান, ‘তারা পানির বিপজ্জনক স্তর উপেক্ষা করে পুণ্যস্নানে নেমেছিল।’
এএফপির তথ্য অনুসারে, ভারতে বড় ধর্মীয় উৎসবের সময় অতিরিক্ত ভিড়ে কারণে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে। গত জুলাই মাসে উত্তরপ্রদেশে হিন্দুদের ধর্মীয় সমাবেশে অতিরিক্ত ভিড়ে অন্তত ১১৬ জন পিষ্ট হয়ে মারা যায়, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডি।