রাশিয়ার ওপর নতুন একটি নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাশিয়ার পাঁচটি জাহাজ এবং আরও দুইটি শিপিং প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের ১০টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন তারা দাবি করেছিল, রাশিয়া তেল নিষেধাজ্ঞা এড়াতে অবৈধ পদ্ধতি ব্যবহার করছে।
নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা প্রতিষ্ঠানগুলো হলো- হোয়াইট ফক্স শিপ ম্যানেজমেন্ট এবং ওশান স্পিডস্টার সল্যুশনস ও পিসি। নিষিদ্ধ জাহাজগুলো হলো - এশিয়া এনার্জি, পাইওনিয়ার, নর্থ স্কাই, এসসিএফ লা পেরোস এবং নোভা এনার্জি।