ইসরায়েলে আরও হামলার ঘোষণা হিজবুল্লাহর

ইসরায়েলে আরও হামলার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ গ্রুপের টেলিগ্রাম চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশিত বিবৃতিতে, হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে দিনের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হামলার দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আর্টিলারি শেল দিয়ে ইসরায়েলি সৈন্যদের "আল-সাদাহ" সামরিক সাইটে একটি দলকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা। এছাড়া ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে উত্তর ইসরায়েলি শহর সা'আর এবং অধিকৃত গোলান হাইটসের কাছে রোশ পিনাতে রকেট সালভো নিক্ষেপ করেছে তারা।

তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে ইসরায়েল দাবি করেছে, লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। এছাড়া সংগঠনটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারকি এবং একজন অতিরিক্ত হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলের।

ইসরায়েলের এই দাবির বিষয়েও কিংবা হিজবুল্লাহ প্রধানের বিষয়ে হিজবুল্লাহও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হামলায় হাসান নাসরুল্লাহর ভাগ্যে কী ঘটেছে, সেটা নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংগঠনটি।