‘আপনার হৃদয়কে সক্রিয় রাখুন’

আজ রবিবার বিশ্ব হার্ট দিবস। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আপনার হৃদয়কে সক্রিয় রাখুন জীবন বাঁচাতে সক্রিয় হউন’।

হৃদরোগ বর্তমান বিশ্বের এক নাম্বার ঘাতক ব্যাধি। হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হার্ট ফেইলরের কারণে প্রতি বছর প্রায় ২ কোটি ৫ লাখ মানুষের মৃত্যু হয়। যার বেশিরভাগ হয় নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে।

আশার কথা হলো, এসব মৃত্যুর শতকরা ৮০ শতাংশই প্রতিরোধযোগ্য। জীবনধারায় সামান্য পরিবর্তন যেমন খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, আরও কিছু স্বাস্থ্যকর অভ্যাস আয়ত্তে নিয়ে আসার মাধ্যমে আমরা এসব রোগ প্রতিরোধ করতে পারি।

আসুন জেনে নিই হৃদয়কে সক্রিয় রাখতে আমরা কী কী পদক্ষেপ হাতে নিতে পারি

স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা অধিক চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার পরিহার করা, প্রক্রিয়াজাত ও পূর্ব প্যাকেটকৃত খাবার খাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া ও প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও ফলমূল খাওয়া।

আরও বেশি কর্মঠ হওয়া সপ্তাহে ১৫০-৩০০ মিনিট মাঝারি থেকে ভারী ব্যায়াম করা, লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার, গাড়ির পরিবর্তে হাঁটা কিংবা সাইকেল চালানো ইত্যাদি।

ধূমপান ত্যাগ করা ধূমপান ত্যাগ করার এক বছরের মধ্যে হৃদরোগের ঝুঁকি বহুলাংশে কমে যায়

ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রিত রাখা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত রক্ত চাপ মাপা এবং বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা।

আসুন এ বছর বিশ্ব হার্ট দিবসে আমরা আমাদের হৃদয়কে সক্রিয় রাখি, জীবন বাঁচাতে সক্রিয় হই।