নেট সার্চে ইনস্টাগ্রামে ঝুঁকছে তরুণরা

একটা সময় সার্চ ইঞ্জিন মানেই ছিল গুগল। বর্তমানে এই ধারণাটা পাল্টে যাচ্ছে। এর প্রভাবটা অত্যন্ত সুদূরপ্রসারী। গুগলের সেই মনোপলিতে ধাক্কা লেগেছে। গুগলের সেই একচ্ছত্র আধিপত্য কেড়ে নিচ্ছে বেশ কিছু সোশ্যাল সাইট। নতুন প্রজন্মের প্রতিনিধিরা গুগল থেকে সরে গিয়ে ভরসা রাখছেন সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ গুগল করার ট্রেন্ড খুব দ্রুত পাল্টাচ্ছে।

কারণ হলো, ইন্টারনেটে কোনো কিছু সার্চ করলেই যে নামটা প্রথমেই উঠে আসে, সেটা হলো গুগল।

মোবাইল বা ল্যাপটপ কিংবা ডেক্সটপ, ডিফল্ট ব্রাউজার মানেই বহু ক্ষেত্রেই গুগল। গুগলের সেই মনোপলিতে ধাক্কা লেগেছে। গুগলের সেই একচ্ছত্র আধিপত্য কেড়ে নিচ্ছে বেশ কিছু সোশ্যাল সাইট। আর সেই আধিপত্য ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গুগল। তবে সেভাবে সাফল্য আসছে না।

গুগলকে এ ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে ইনস্টাগ্রাম। পিছিয়ে নেই টিকটকও। সাম্প্রতিক গবেষণা বলছে, ৪৫ শতাংশ গুগল ছেড়ে যে কোনো রকমের সার্চের জন্য বেছে নিচ্ছে ইনস্টা বা টিকটক। কাছাকাছি হোটেল বা রেস্তোরাঁ খুঁজতেও তরুণরা গুগল করছে না। খোঁজ করছে টিকটকে।

সব মিলিয়ে গুগল করার বদলে সোশ্যাল মিডিয়ায় বেশি ভরসা রাখছে জেন জি। ২০১৬ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জেন জি ছিল ৪০ শতাংশ। ২০২৩-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫২ শতাংশ। এই সুযোগটা পুরোমাত্রায় নিচ্ছে টিকটক। ১১ বিলিয়ন ইউএস ডলার আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে এই অর্থবর্ষে। টিকটকের জন্য জেন জি পছন্দ করে, এমন ধরনের প্রোডাক্ট তাদের সাইটে প্রমোশনের ওপর জোর দিচ্ছে। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, শুধু জেন জি নয়, তথাকথিত বয়স্করাও গুগলের বদলে ভরসা রাখছেন সোশ্যাল মিডিয়ায় সার্চের ওপর।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগল নামের যে কনসেপ্ট বা ভরসার জায়গা ছিল, সেটা দখল করছে সোশ্যাল মিডিয়া। সেটাও খুবই দ্রুততার সঙ্গে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, গুগলে সার্চ করলে যে ফল পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তার থেকে ভালো ফল মিলছে। কারণ ইনস্টাগ্রাম বা টিকটকে যেহেতু পোস্ট করেন ইউজাররা, তাই সেই তথ্যের বিশ্বাসযোগ্যতা অনেকটাই বেশি হচ্ছে। অন্তত সাম্প্রতিক ট্রেন্ড সেটাই বলছে।

এই প্রবণতা দেখে গুগল বেশ কিছু নতুন ফিচার এনেছে। তার মধ্যে অন্যতম হলো, মাল্টি সার্চ ফেসিলিটি। যার অর্থ হলো ছবি এবং টেক্সট দুটো দিয়েই সার্চ। টেক্সট সার্চ খুবই সাধারণ। গুগল বেশি জোর দিচ্ছে ইমেজ সার্চের ওপর। ছবি আপলোড করে সার্চ করলে গুগলের এআই সেই ইমেজের যাবতীয় তথ্য দেবে।