রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে যৌথ বাহিনী বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় নারীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় দুইটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ছয়টি চাইনিজ কুড়াল, ৩৯টি ছুরি উদ্ধার করা হয়েছে।
এছাড়াও ১৬টি রামদা, আটটি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার , ৫৩টি পেট্রোল বোমা এবং ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এ যৌথ অভিযান পরিচালনা করেছে।
এছাড়া অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।