চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) পরিচালনার জন্য সাতজন বোর্ড সদস্যকে নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। সাত সদস্যকে আগামী তিন বছরের জন্য সিডিএ’র বোর্ড সদস্য নিয়োগ দেওয়া হয়। এর আগে পূর্ববর্তী বোর্ড সদস্যদের অব্যাহতি দেয়া হয়েছিল গত ২ সেপ্টেম্বর।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ এর যুগ্মসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৫(১)(ড) ধারা অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিগণকে পরবর্তী তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য হিসেবে নিয়োগ দেয়া হলো।
নিয়োগপ্রাপ্তরা হলেন- প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, এ এস এম জাহিদুল করিম, হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থপতি জেরিনা হোসেন, স্থপতি ফারুক আহম্মেদ, মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ও সৈয়দ কুদরত আলী।
উল্লেখ্য সিডিএ’র বোর্ড সদস্য হিসেবে বিভিন্ন পেশাজীবী সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিদের নির্বাচিত করা হয়ে থাকে। এছাড়া রাজনৈতিক বিবেচনায়ও বোর্ড সদস্য হওয়ার সুযোগ রয়েছে।