ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় সাতজন নিহত

ইসরায়েলের রাজধানী তেল আবিবে বন্দুকধারীর গুলি ও ছুরিকাঘাতে সাত জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, মারাত্মক হামলাটি এক রেলস্টেশনের শুরু হয়েছিল। খবর বিবিসি।

রাজধানীর জাফা এলাকায় একটি রেলস্টেশনের কাছেএকজন বন্দুকধারী জনসাধারণের উপর গুলি চালালে এ ঘটনায় কয়েকজন আহত হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে যে, হামলাকারীরা বন্দুক এবং ছুরি দুটি দিয়েই হামলা চালায়। একজন হামলাকারীকে সাধারণ মানুষেরা আটকে ফেলে। এ হামলাকে "সন্ত্রাস" হিসাবে বর্ণনা করেছে পুলিশ।

অপরাধীদের পরিচয় প্রকাশ করেনি ইসরায়েলি পুলিশ। প্রথমে কিছু ইসরায়েলি গণমাধ্যম মৃতের সংখ্যা আট বলে জানিয়েছিল। তবে সেখানে কোন হামলাকারী অন্তর্ভুক্ত ছিল কিনা তা স্পষ্ট নয়।

ঘটনা এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।  তারা দুই হামলাকারীকে আটক করেছে।