নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজু আহমেদ (২৮) নামে সড়ক বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল হোসেন।
রাজু আহমেদ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া (মধ্যপাড়া) গ্রামের সাকায়েত হোসেনের ছেলে। তিনি নড়াইলে সড়ক ও জনপদ বিভাগে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজু আহমেদ। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।