নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যায় যুবকের মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় মো. আবদুল্লাহ চৌধুরী ওরফে রাসেল (৩৪) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত রাসেল চট্টগ্রামের চন্দনগাঁও এলাকার একেএম ফরিদ আহমেদ চৌধুরীর ছেলে। নিহত জান্নাতুল ফেরদৌস খুলনার খালিশপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে।

তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। ভালোবেসে বিয়ে করেছিলেন। রূপগঞ্জ থানাধীন মৈকুলি এলাকায় হাবিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।