হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আজ শুক্রবার (৪ অক্টোবর) ভোর রাজধানী ভাটারা থানাধীন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরো দুটি মামলার এজাহার নামীয় আসামি সে।

তার বিরুদ্ধে আরো তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।