ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৫২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪০ জন এবং উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন।
অভিযানকালে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেট কার, একটি সেলাই রেঞ্জ, নগদ ৩ হাজার ৩০৫ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।