আগামীকাল শনিবার থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষ চিকিৎসা শুরু হচ্ছে। আগামী ৫-৭ অক্টোবর এই তিনদিন রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশি-দেশী চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা দেবেন।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনে আহত সকল চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, তাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য তিনটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। নম্বরগুলো হলো- 01717545839, 01998546888, 0171748 7807