সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) বিকালে উপজেলার জারুলিয়া গ্রামের পাশে হাওরে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ দাস (১০) উপজেলার সরমঙ্গল ইউনিয়নে জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে।
জানা যায়, সোহাগ দাস বাড়ির পাশে হাওরে মাছ ধরছিল। কিন্তু মাছ ধরার এক পর্যায়ে প্রচন্ড বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হয়। সে সময় বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হাওরের মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।