ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন আছে গোয়ালিয়রে। ৬ অক্টোবর হবে প্রথম ম্যাচ। এই ম্যাচটি সামনে রেখে নিরাপত্তার বিষয়টি বারবার উঠে আসছে।
তবে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, নিরাপত্তা নিয়ে কোন অভিযোগ নেই। সব ঠিকই আছে।
নিরাপত্তা ইস্যু নিয়ে এক প্রশ্নের উত্তরে শান্ত বলেন, 'এখনো পর্যন্ত আমাদের কোন অভিযোগ নাই। আমরা ভালো আছি। হোটেলে সময় কাটাচ্ছি আমরা মাঠে আসছি। নিরাপদেই মাঠে আসছি। আশা করছি খেলাটা সুন্দরভাবে হবে।'
বাংলাদেশে সরকার পরিবর্তনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতনের অভিযোগে বেশ কিছুদিন ধরেই মাঠে নেমেছে ভারতের হিন্দু মহাসভা ও কয়েকটি সংগঠন। তারা ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না বলেও ঘোষণা দেয়।