কুড়িগ্রামের চিলমারীর রমনা ঘাটে ব্রহ্মপুত্র নদে শখের বসে সাঁতার কাটতে গিয়ে সোহাগ (২৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সোহাগ ও কয়েকজন বন্ধু মিলে চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহাগ শখের বসে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত হওয়ায় উদ্ধার অভিযান চালাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিখোঁজ যুবক শখের বসে রমনা ঘাটে সাঁতার কাটতে যান। পরে তিনি নিখোঁজ হন। রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শনিবার (৫ অক্টোবর) সকালে নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি করা হবে।