মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুশফিক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন আজ। ১৯৮৩ সালের আজকের দিনে তিনি নড়াইলে জন্মগ্রহণ করেন। খেলোয়াড়ী জীবনে খ্যাতি পেয়েছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’। সেই মাশরাফি আজ ৩৯ পেরিয়ে চল্লিশে পা দিলেন।

রাজনৈতিক কারণে এবারের জন্মদিনটা মোটেও ভালো কাটার কথা নয় মাশরাফির। কিন্তু তার সাবেক সতীর্থরা ঠিকই শুভেচ্ছা জানাচ্ছেন। এদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফির সঙ্গে ছবি পোস্ট করে মুশফিকুর রহিম ক্যাপশনে লিখছেন, ‘শুভ জন্মদিন ম্যাশ।’

২০০১ সালের নভেম্বরে মাত্র ১৮ বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক মাশরাফির। এরপর তিনি হয়ে ওঠেন দেশের ক্রিকেটের মহীরুহ। ৩৬ টেস্টে ৭৮ উইকেটের পাশাপাশি ৭৯৭ রান, ২২০ ওয়ানডেতে ২৭০ উইকেটের পাশাপাশি ১৭৮৭ রান আর ৫৪ টি-টোয়েন্টিতে ৪২ উইকেট ও ৩৭৭ রানের মালিক মাশরাফি।