৫৮ বছর বয়সে পা দিয়েও আইবুড়ো সালমান খান। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। যদিও সঙ্গীতা বিজলানিকে বিয়ে করবেন মনস্থির করে ফেলেছিলেন। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে দেন সঙ্গীতা। তার পর প্রেমের গুঞ্জন শোনা গেছে অনেক তবে বিবাহিত তকমা এখনও লাগেনি।
সালমানের বিয়ে হওয়া নাকি বেশ মুশকিল বলেই জানিয়েছিলেন এক জ্যোতিষী। এবার ‘বিগ বস ১৮’ এর মঞ্চে অতিথি হয়ে আসেন অনিরুদ্ধ আচার্য। সমাজমাধ্যমে বেশ ভাইরাল এই গুরু। তার কাছে সালমান জানালেন, কেমন স্ত্রী চাই তার!
‘বিগ বস ১৮’ এর মঞ্চে অনিরুদ্ধ আচার্য বলেন, এবার মেয়ে খুঁজতে হবে সালমানের জন্য। তাতেই সালমান বলেন, ‘না না আর প্রয়োজন নেই।’ দমে যান আধ্যাত্মিক গুরু, তিনি পাল্টা বলেন, ‘এবার এমন মেয়ে খোঁজা হবে যে পালিয়ে যাবে না।’ তাতেই সালমানের উত্তর, ‘আমরা তো এমন মেয়ে চাই যে পালিয়ে যাবে।’
সম্প্রতি আর এক সাক্ষাৎকারে জ্যোতিষী সন্দীপ কোচর দাবি করেছেন অভিনেতার জন্মপঞ্জী নাকি তার হাতে এসেছে। সেই কোষ্টি দেখেই তিনি বলেন, ‘সালমনের জীবনে একাধিক নারী সঙ্গ এসেছে। অনেকেই তাকে বিয়ে করতে চেয়েছেন কিন্তু সালমান নিজের মর্জির মালিক। তার মতিগতির সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয়।’