বেসবল খেলোয়াড় হোয়াং জে গিয়োনের সঙ্গে দুই বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন কে–পপ গায়িকা জিইঅন। বিচ্ছেদের ঘোষণার পর ইনস্টাগ্রাম থেকে দুজন দুজনের ছবি সরিয়ে ফেলেন।
গায়িকার আইনজীবী চোই ইউ না জানান, বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন জিইঅন। দক্ষিণ সিউলের পারিবারিক আদালতে বিষয়টির সুরাহার আবেদন করেছেন তারা। কেউই কারও বিরুদ্ধে কোনো অভিযোগ ও মামলা করবেন না।
আইনজীবী বলেন, ‘দুজনের মতপার্থক্যের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের আবেদনের পর দুজন আলাদা থাকবেন।’
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুজনের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে এসেছিলেন তারা। সেই বছর ডিসেম্বরে বিয়ে সারেন। এরপর চলতি বছরের জুনে দুজনের সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসে।
২০০৯ সালে টি আরার সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন জিইঅন।
শত শিশুর সঙ্গে গাইবেন শফিক তুহিন