বগুড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার কাহালুতে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রী তাসনিয়া আক্তার তানহার (১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) তার শয়ন ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। সোমবার বিকেলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার এসআই মহিউদ্দিন।

মাদ্রাসা ছাত্রী তানহা ওই গ্রামে আবু তাহের খন্দকারের মেয়ে। তানহা শেখাহার বাজার এলাকায় হীরার আলো নামের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশুনা করতো।

জানা যায়, তানহার বাবা বগুড়া-সান্তাহার সড়কের শেখাহার বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ বাড়ির সাথে মোটরগাড়ি মেরামতের কাজ করেন তানহা তার বাবা ও সৎমা শাপলার কাছে থাকতো। রবিবার রাতে তানহা তার নিজ শয়ন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় তার পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে তানহার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কাহালু থানার এসআই মহিউদ্দিন জানান, সুরতহাল রিপোর্টে তানহার আত্মহত্যার নমুনা পাওয়া গেছে। তবে এ বিষয়ে থানায় মামলা হবে কি না এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।