সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় সুনামগঞ্জ-৫ এর সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা দায়ের হয়। মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪।
গ্রেপ্তারকৃত মহিবুর রহমান মানিককে ঢাকার ডিবি কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।