আশকনার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দক্ষিণখানের আশকোনা এলাকার সড়ক সংস্কার কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। যা আগামী বর্ষার আগেই চলমান উন্নয়নকাজ শেষ করার ইচ্ছা রয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আশকোনা এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে সাংবাদিকের সঙ্গেএসব কথা বলেন।
তিনি বলেন, ৫ তারিখের পর থেকে আমি এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমি এমপি হই বা না হই একজন রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ হিসেবে জনগণের ভোগান্তি নিরসনে সব সময় পাশে থাকার অঙ্গীকার করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত বর্জ্য ফেলা ও ড্রেন দখলের অভিযোগ জানিয়ে উন্নয়ন কাজের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি বলেন, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। সবাই মিলে কাজ করলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে আশা করেন তিনি।
এলাকার সকল সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে সড়ক উঁচুকরণ, ড্রেন সম্প্রসারণ ও পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরির বিষয়ে আলোচন করেন।
একপর্যায়ে দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, সামান্য বৃষ্টিতেই সড়ক ডুবে যায়, ফলে চলাচল ব্যাহত হয় এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েন। তাই দ্রুত এসব সম্যসা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা।
এসময় এমপি জাহাঙ্গীর ক্ষতিগ্রস্ত সড়ক, পানি নিষ্কাশনের পথ ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
