ধোনির বেতন ৬৬ শতাংশ, রোহিতের ১ কোটি কমতে পারে

আগামী ২২ দিনের মধ্যে আইপিএলের ১০টি দলকে জানিয়ে দিতে হবে যে, কাদের ধরে রাখছে তারা। তারপর হবে বড় নিলাম। ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় থাকতে পারে অনেক চমক। কমতে পারে রোহিত শর্মার পারিশ্রমিক। গতবার ১৫ কোটি টাকা পেতেন তিনি। এবার তা ১ কোটি কমতে পারে। আবার মহেন্দ্র সিংহ ধোনির পারিশ্রমিক ৬৬ শতাংশ কমতে পারে এবারের নিলামের আগে। তাহলে ধোনি ৪ কোটি টাকা পাবেন।

এ বারের নিলামের আগে সর্বোচ্চ ছয় জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। তার মধ্যে অন্তত একজন ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখতে হবে। চাইলে ছয় জনের কম ক্রিকেটারকেও ধরে রাখা যাবে। বাকিদের নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে কেনা যাবে। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরা হবে। দেশি বা বিদেশি ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রে সংখ্যার কোনো বাধা নেই এবার।

নিলামের আগে যে ক্রিকেটারকে প্রথম পছন্দ হিসাবে কোনো দল ধরে রাখবে তাকে ১৮ কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১৪ কোটি ও তৃতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১১ কোটি টাকা দিতে হবে। চতুর্থ পছন্দ হিসাবে কোনো ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে তাকেও ১৮ কোটি টাকা দিতে হবে। পঞ্চম পছন্দ হিসাবে কোনো ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে দিতে হবে ১৪ কোটি টাকা। ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখতে হলে ৪ কোটি টাকা দিতে হবে।

আইপিএলের ১০ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

চেন্নাই সুপার কিংস

প্রথম পছন্দ (১৮ কোটি)— রুতুরাজ গায়কোয়াদ

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— শিবম দুবে

তৃতীয় পছন্দ (১১ কোটি)— মাথিশা পাথিরানা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— রবীন্দ্র জাডেজা

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— মহেন্দ্র সিংহ ধোনি

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

মুম্বাই ইন্ডিয়ান্স

প্রথম পছন্দ (১৮ কোটি)— হার্দিক পান্ডিয়া

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— রোহিত শর্মা

তৃতীয় পছন্দ (১১ কোটি)— তিলক ভার্মা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— জাসপ্রিত বুমরা

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— সূর্যকুমার যাদব

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— নেহাল ওয়াধেরা

রাইট টু ম্যাচ কার্ড— শূন্য

কলকাতা নাইট রাইডার্স

প্রথম পছন্দ (১৮ কোটি)— আন্দ্রে রাসেল

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— শ্রেয়াস আইয়ার

তৃতীয় পছন্দ (১১ কোটি)— ফিল সল্ট

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— হারশিত রানা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— সুনীল নারাইন

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— রিঙ্কু সিংহ

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

রাজস্থান রয়্যালস

প্রথম পছন্দ (১৮ কোটি)— সঞ্জু স্যামসন

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— যশস্বী জয়সওয়াল

তৃতীয় পছন্দ (১১ কোটি)— রিয়ান পারাগ

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— জস বাটলার

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— সন্দীপ শর্মা

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

সানরাইজার্স হায়দরাবাদ

প্রথম পছন্দ (১৮ কোটি)— প্যাট কামিন্স

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— অভিষেক শর্মা

তৃতীয় পছন্দ (১১ কোটি)— নীতীশ কুমার রেড্ডি

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— ট্রেভিস হেড

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— হেইনরিখ ক্লাসেন।

রাইট টু ম্যাচ কার্ড— ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)

গুজরাট টাইটানস

প্রথম পছন্দ (১৮ কোটি)— শুবমান গিল

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— রাহুল তেওয়াতিয়া

তৃতীয় পছন্দ (১১ কোটি)— ডেভিড মিলার

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— রশিদ খান

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— মোহিত শর্মা

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

প্রথম পছন্দ (১৮ কোটি)— বিরাট কোহলি

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— মোহাম্মদ সিরাজ

তৃতীয় পছন্দ (১১ কোটি)— রজত পাতিদার

রাইট টু ম্যাচ কার্ড— তিন জন

দিল্লি ক্যাপিটালস

প্রথম পছন্দ (১৮ কোটি)— রিশাভ পান্থ

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— অক্ষর প্যাটেল

তৃতীয় পছন্দ (১১ কোটি)— কুলদীপ যাদব

রাইট টু ম্যাচ কার্ড— তিন জন

পাঞ্জাব কিংস

প্রথম পছন্দ (১৮ কোটি)— আর্শদীপ সিংহ

রাইট টু ম্যাচ কার্ড— পাঁচ জন

লখনউ সুপার জায়ান্টস

প্রথম পছন্দ (১৮ কোটি)— নিকোলাস পুরান

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— রবি বিষ্ণোই

তৃতীয় পছন্দ (১১ কোটি)— মায়াঙ্ক যাদব

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— আইয়ুশ বাদোনি

রাইট টু ম্যাচ কার্ড— দু’জন