পরিবর্তিত পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আসন্ন বিপিএলে তিনটি শ্রেণিতে স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিক কমানো হয়েছে।
আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। তার আগে ১৪ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠিয়েছে বিসিবি।
‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৮০ লাখের জায়গায় এবার পাবেন ৬০ লাখ। ‘বি’ ক্যাটাগরিতে ৫০ লাখের জায়গায় ৪০ লাখ, সি-এর ক্ষেত্রে ৩০ লাখের জায়গায় ২৫, ডি-এর ক্রিকেটাররা গতবারের মতোই ২০ লাখ, ই-এর ক্ষেত্রে ১৫, এফ-এর ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা। ‘জি’ ক্যাটাগারির খেলোয়াড়রা ৫ লাখ।
এবার ‘এ’ ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ, শরিফুল ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম,
মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। ড্রাফটের আগেই সাকিব, তামিম, শরিফুল, মোস্তাফিজ, মিরাজ, মুশফিকরা পেয়ে গেছেন দল। সে ক্ষেত্রে ৬০ লাখ টাকার বেশি পাওয়ার সম্ভাবনাই বেশি তাদের।
গতবার ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও এবার মাশরাফী বিন মোর্ত্তজাকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। তাই তাকে কেউ কিনলে গুণতে হবে ৪০ লাখ টাকা। এই ক্যাটাগরিতেও আছেন ১২ জন। মাশরাফীর পাশাপাশি আছেন আফিফ হোসেন, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
পারিশ্রমিক কমেছে বিদেশি ক্রিকেটারদেরও। ‘এ’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৮০ হাজার ডলার থেকে কমে হয়েছে ৭০ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরির ৬০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার ডলার থেকে ৩০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ডলার থেকে কমে ২৫ হাজার ডলার ও ‘ই’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ হাজার ডলার থেকে কমিয়ে করা হয়েছে ১৫ হাজার ডলার।
ক্যাটাগরি ‘এ’ : মাহমুদউল্লাহ, শরিফুল ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।
ক্যাটাগরি ‘বি’ : মাশরাফী বিন মোর্ত্তজা, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।