সাবেক গৃহায়ণমন্ত্রীর ক্যাশিয়ার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক হামদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের চক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয, হামিদুল হক সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠজন। তিনি মোকতাদির চৌধুরীর ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। সদর থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলা, একটি গুম মামলা ও একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি তিনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।