সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েশন গঠন

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে গঠিত হয়েছে সৌদি-বাংলাদেশ বিজনেস ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেদ্দার মারকিউ হোটেলের বলরুম এই এসোসিয়েশন গঠন করা হয়।

সৌদি আরবের বিভিন্ন স্তরের ইনভেস্টর ও ব্যবসায়ীদের সভায় সর্ব সম্মতিক্রমে এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় সৌদি বাংলা বিজনেস এসোসিয়েশনের সাবেক সভাপতি ও আল আমিন গ্রুপের কর্ণধার আব্দুর রহমান।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিনিয়োগকারী জাকির হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির সিইও মোহাম্মদ আইয়ুব তুষার। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনভেস্টর হাবিবুর রহমান রাড়ী। প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছেন আবুলেবান গ্রুপের সি ই ও মোহাম্মদ হোসেন এবং ফাইনলোক গ্রুপের সিইও ইনভেস্টর মোহাম্মদ ইয়াসির প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বিডি গ্রুপের সিইও শাজাহান সিরাজী।

এছাড়া উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, এক্সপোর্ট ইমপোর্ট গ্রুপের সিইও এ কে এম জামান, আল আবির গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, বিশিষ্ট ইনভেস্টর কেফায়েতুল্লাহ চৌধুরী সিআইপি, ইনভেস্টর সোহেল আহসান।

অনুষ্ঠানে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ইনভেস্টরগণ কমিউনিটির ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের লক্ষ্য সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন, বাংলাদেশে সৌদি বিনিয়োগের পরিবেশ তৈরিতে উদ্বুদ্ধ করা, এবং প্রবাসী ব্যবসায়ীদের বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণে করণীয় এবং সম্ভাবনা।