সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেপ্তার

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 শনিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক তথ্য জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় ফেনী সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,তার বিরুদ্ধে গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।