বকেয়া বেতনের দাবিতে রাজধানীর ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার আটটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সোমবার সকাল থেকে বেতনের দাবিতে কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন আটক আছে। এই বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত পোশাকশ্রমিকরা আন্দোলন চালিয়া যাবেন।
এদিকে টানা চার দিনের পূজার ছুটি শেষে আজ অফিস-আদালত খুলেছে। এতে রাজধানী ফিরছে স্বরূপে। তবে শ্রমিকদের সড়ক অবরোধ ও আন্দোলনের কারণে এ এলাকার অফিসগামী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।