৫ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

পাঁচ দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে বন্দর এলাকায়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার (৯ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখেন ভারতীয় ব্যবসায়ীরা।

সোমবার (১৪অক্টোবর) সকালেবেনাপোলকাস্টমসসিএন্ডএফএজেন্টএসোসিয়েশনেরসভাপতিআলহাজশামসুররহমানআমদানি-রপ্তানিশুরুরবিষয়টিনিশ্চিতকরেছেন।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বুধবার (৯ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত পাঁচদিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকেই পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভারতের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তবে টানা পাঁচ দিন বন্ধ থাকার কারণে পেট্রাপোল বন্দর এলাকার হাজার হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এতে করে বেনাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল আগের মতোই স্বাভাবিক।

বেনাপোলবন্দরেরউপ-পরিচালকরাশেদুলসজিবনাজিরজানান, দুর্গাপূজাউপলক্ষেটানাপাঁচদিনবেনাপোলস্থলবন্দরদিয়েদুইদেশেরমধ্যেআমদানি-রপ্তানিবন্ধছিল।সোমবারসকালথেকেপুনরায়এবন্দরদিয়েআমদানি-রপ্তানিকার্যক্রমশুরুহয়েছে।