বিপিএলে বার্গার

বিপিএল ড্রাফটে পঞ্চম সেটে ৭ দল মিলে ১৪ বার খেলোয়াড় ডাকার সুযোগ পেলেও তার সুযোগ নিয়েছে কেবল দুটি দল। তাতেই অবশ্য নিশ্চিত হচ্ছে দুই তারকা পেসারের বিপিএল আগমন।

পিঠের ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও বিপিএল মাতাতে আসছেন বাঁ-হাতি পেসার নাদ্রে বার্গার। প্রোটিয়া পেসার বার্গারকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। ২০২৩ সালে জাতীয় দলে অভিষিক্ত বার্গার ২ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তবে এর আগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার।

আর সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে ইংল্যান্ডের রিচ টপলিকে। এর আগে এই দুই ক্রিকেটার বিপিএলে খেলেননি। টপলি ইংল্যান্ডের হয়ে ৩৪ টি-টোয়েন্টিতে ৩৩ উইকেট নিয়েছেন।