সাতক্ষীরা শহরের মুনজিতপুরে নিখোঁজের একদিন পর স্কুলের পাশের ড্রেন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের পিএন স্কুলের দক্ষিণ পাশের ড্রেন থেকে তার উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার সাব ইন্সপেক্টর-এস আই মাজরেহা হোসাইন জানান, সাতক্ষীরা সদর থানায় মিসিং ডায়েরির পরদিন ৮৫ বছরের বৃদ্ধ আবুল হোসেন গাজী নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বালু ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তিনি মুনজিতপুর গ্রামের শাপলা আবাসিক এলাকার আব্দুল লতিফ গাজীর ছেলে।
এস আই মাজরেহা হোসাইন আরও জানান, তিনি মরদেহের কাছেই আছেন। মৃতের সুরতহাল, ময়না তদন্ত ও অধিকতর তদন্তেই মৃতের কারণ উল্লেখ করা সম্ভব যাবে।
আবুল হোসেন গাজীর ছেলে ডেন্টিস্ট সহকারী আবুল কালাম বলেন, তার বাবা বালু ব্যাবসা করতেন। গতকাল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না। সে কারণে থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর আজ সকালে শহরের ব্যাস্ততম সড়ক পিএন স্কুলের দক্ষিণের ড্রেন থেকে মরদেহ উদ্ধার হওয়ার পর সকলে চিনতে পারায় খবর দিলে তারা মরদেহ বাসায় নিয়ে আসেন।